
আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন ধানমন্ডি ৩২ নম্বরে মারধরের শিকার সালমা ইসলামকে (৪২) গত বছরের জুলাই মাসের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পুলিশের দাবি, সালমার বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার সাক্ষ্য পাওয়া গেছে। তবে আইনজীবীর মতে, 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় তিনি মব হামলার শিকার হন এবং অন্যায়ভাবে মামলায় আসামি করা হয়েছে।