চাঁদপুরের কচুয়া উপজেলায় হাসপাতাল থেকে মাদকসহ সৈয়দ আসিফ ইস্পাহানী (৩৫) নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার শিবনাথ এলাকায়। তিনি ওই এলাকার মৃত সৈয়দ সামছুল হুদা ইস্পাহানীর ছেলে।
গতকাল রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সৈয়দ আসিফ ইস্পাহানীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ওই চিকিৎসকের কক্ষ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা চারটি ইয়াবা বড়ি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
তাঁর বিরুদ্ধে গতকাল রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়।মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মিজানুর রহমান। তিনি বলেন, ‘তাঁর বিরুদ্ধে গতকাল রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়। আজ সোমবার ওই চিকিৎসককে আদালতে পাঠানো হবে।’