
পবিত্র রমজান মাস ও ঈদের আগমনী আনন্দকে ঘিরে চট্টগ্রামে এ বছরও আয়োজন করা হয়েছে ‘রামাদান মজলিশ ২০২৬’। জনপ্রিয় রেস্টুরেন্ট, ফ্যাশন হাউস, জুয়েলারি ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর অংশগ্রহণে প্রতিদিন বেলা ৩টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত জমে উঠেছে ব্যতিক্রমী এই আয়োজন। গত বৃহস্পতিবার নগরীর ফয়স’ লেক রোডে অবস্থিত গ্যালেরিয়ার অ্যাম্বিয়েন্স হলে শুরু হয় এই রামাদান মজলিশ।
ফুড স্টলের পাশাপাশি অ্যাম্বিয়েন্স হলে রয়েছে গ্র্যান্ড ডাইনিং হল, যেখানে পরিবার ও বন্ধুদের নিয়ে আরামদায়ক পরিবেশে ইফতার ও সাহ্রির আয়োজন রয়েছে। এ ছাড়া ৪০টির বেশি স্টলে রয়েছে ট্রেন্ডি ফ্যাশন আইটেম, জুয়েলারি ও নানা লাইফস্টাইল পণ্য। এক ছাদের নিচে উৎসবমুখর পরিবেশে রমজানের আমেজ উপভোগের সুযোগ পাচ্ছেন অতিথিরা।
গ্যালেরিয়ায় রয়েছে সুসজ্জিত ইভেন্ট ভেন্যু, আবাসন সুবিধা, মানসম্মত রেস্টুরেন্ট, সুইমিং পুল, জিম, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট স্পেসসহ নানা সুযোগ-সুবিধা। অতিথিদের জন্য আরামদায়ক পরিবেশ ও উৎকৃষ্ট আতিথেয়তার মাধ্যমে গ্যালেরিয়া হয়ে উঠেছে যেকোনো আয়োজনের আদর্শ ঠিকানা।
আয়োজক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ হাউস জানিয়েছে, উদ্যোক্তা ও ভোক্তা কমিউনিটির মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। ইতিমধ্যেই রামাদান মজলিশ ২০২৬ ঘিরে ব্যাপক সাড়া পড়েছে, অংশগ্রহণকারী ব্র্যান্ড ও দর্শনার্থীরা দারুণ উচ্ছ্বসিত
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইফতেখার হোসেন, চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন, বারকোড গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুরুল হক ও ক্রিয়েটিভ হাউস ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা তানজিলা কাশিফি প্রমুখ।