
নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে ১০ হাজার লিটার জ্বালানি তেল লুকিয়ে রেখেছিলেন রুবেল হোসেন নামের এক জ্বালানি তেল ব্যবসায়ী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে তেল স্থানান্তর ও নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।