বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে তাঁর স্ত্রী জুবাইদা রহমান বা মেয়ে জাইমা রহমানকে প্রার্থী করার দাবি তুলেছেন কেউ কেউ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে তাঁর স্ত্রী জুবাইদা রহমান বা মেয়ে জাইমা রহমানকে প্রার্থী করার দাবি তুলেছেন কেউ কেউ

বগুড়া-৬: উপনির্বাচনে কে ধানের শীষের প্রার্থী?

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হবে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। ১৯৯১ সাল থেকে এটি বিএনপির শক্ত ঘাঁটি। উপনির্বাচনে তারেক রহমানের স্ত্রী জুবাইদা বা মেয়ে জাইমা রহমানসহ বেশ কয়েকজন স্থানীয় নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানিয়েছেন, তফসিল ঘোষণার পর দলীয় হাইকমান্ড প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।