ময়মনসিংহের ভালুকায় ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারেন কয়েকজন তরুণ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ময়মনসিংহের ভালুকায় ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারেন কয়েকজন তরুণ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

ব্যালটে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে পাঁচজন তরুণ ভোটকেন্দ্রের বুথে গিয়ে ব্যালট পেপারে সিল মেরেছেন। উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে সিসিটিভি ক্যামেরায় ঘটনা দেখার পরপরই সেখানে পুলিশ ও ম্যাজিস্ট্রেট যান। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আধা ঘণ্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। ইউএনও ফিরোজ হোসেন জানান, প্রিসাইডিং কর্মকর্তার দুর্বলতা ছিল এবং অবৈধ ব্যালট গণনা হবে না।