ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ সকালে লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ সকালে লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে

মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী

‘সুন্দর বাংলাদেশ গড়ায় যাঁরা বাধা হয়ে দাঁড়াবে, তাঁরা দেশের শত্রু হিসেবে পরিগণিত হবে। সুতরাং, মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চায়, সেটার দায়দায়িত্ব তাঁদের ওপর বর্তাবে।’

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় পানিসম্পদমন্ত্রীর কাছে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার বিষয়ে জানতে চান সাংবাদিকেরা। তিনি বলেন, ‘এখানে শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। সংসদ নির্বাচন হয়েছে, সংসদ সদস্যদের শপথ হয়েছে, আমরা শপথ নিয়েছি। “হ্যাঁ”-“না” ভোটও হয়েছে, গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে। “হ্যাঁ”-এর শপথের কোনো প্রয়োজন নেই। “হ্যাঁ” অটোমেটিক কার্যকর হবে।’

মন্ত্রীর সঙ্গে শহীদ মিনারে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন প্রমুখ।