নেত্রকোনায় অবৈধভাবে মজুত ৩ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে। আজ বৃহস্পতিবার
নেত্রকোনায় অবৈধভাবে মজুত ৩ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে। আজ বৃহস্পতিবার

নেত্রকোনায় অবৈধভাবে মজুত ৩ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

নেত্রকোনায় বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। বেশি মুনাফার আশায় দুই ব্যবসায়ী তাঁদের গুদামে ৩ হাজার ১০০ লিটার ডিজেল মজুত করেছিলেন। সেখানে অভিযান চালিয়ে প্রশাসন তাঁদের গুদাম থেকে এসব জ্বালানি জব্দ করেছে।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা বাজার এলাকায় মেসার্স শংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্স নামে পৃথক দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দা ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জ্বালানিসংকটের সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে ওই দুই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ডিজেল মজুত করে আসছিলেন। গোপনে সংগ্রহ করা এসব জ্বালানি তাঁরা গুদামের ড্রামগুলোয় রেখেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল নয়টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে শংকর সাহার দোকানে ১ হাজার ৬০০ লিটার ও রাজিব সাহার দোকানে ১ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দসহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ওয়াহিদুজ্জামান বলেন, পেট্রোলিয়াম আইন, ২০১৬ লঙ্ঘনের অপরাধে ওই দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। এ ছাড়া অবৈধভাবে মজুত ৩ হাজার ১০০ লিটার ডিজেল স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় নিয়ে নিকটের ফিলিং স্টেশনে সর্বসাধারণের কাছে সরকারি রেটে বিক্রয়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।