জ্বালানি তেল
জ্বালানি তেল

পরিমাণে কম দিচ্ছিল তেলের পাম্প, হাতেনাতে ধরলেন ভ্রাম্যমাণ আদালত

রংপুরের তারাগঞ্জে একটি মিনি পাম্পে অভিযান চালিয়ে মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার সয়ার ধোলাইঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের ধোলাইঘাট বাজারের ‘মা লক্ষ্মী মিনি পাম্পে’ অভিযান চালানো হয়। এ সময় পরিমাণে কম দেওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কমল রায়কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, পাম্পটি প্রতি লিটার তেলে ২৬ মিলি লিটার কম দিচ্ছিল। ওজন ও পরিমাপের ক্ষেত্রে অনিয়মের দায়ে পাম্পটির স্বত্বাধিকারীকে আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), রংপুর এবং তারাগঞ্জ থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।