হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের সারি। গত রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে
হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের সারি। গত রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে

হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগী

দেশের সরকারি হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয়। রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে এই সিন্ডিকেটগুলো রোগীর স্বজনদের জিম্মি করে ইচ্ছামতো ভাড়া আদায় করছে। সরকারি অ্যাম্বুলেন্সের অপ্রতুলতার সুযোগ নিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো দাপট দেখাচ্ছে। নীতিমালা না থাকায় ভাড়া নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। শরীয়তপুরে সিন্ডিকেটের কারণে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে।