দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল

বাবার মোটরসাইকেলে চড়ে বাজার থেকে ফিরছিল কিশোর, ট্রাকের ধাক্কায় গেল প্রাণ

নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম জীবন হোসেন (১৪)। সে জীবন বেগমগঞ্জ উপজেলার কাজিনগর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। বাবার সঙ্গে বাজার থেকে সোনাইমুড়ী বাজার থেকে বাড়িতে ফিরছিল সে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বজরা বাজারের উত্তর পাশে ইউটার্ন নেওয়ার সময় একটি বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয় জীবন হোসেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত কিশোরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।