
সিলেট নগরের একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মনজুরুল আলম প্রথম আলোকে আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
নিহত স্বামী–স্ত্রী হলেন আবদুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগম। গৃহপরিচারিকার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার কারণ ও বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।