
চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন পটিয়ার আইয়ুব আলী (৬০) ও কালামিয়া বাজারের সাইফুল ইসলাম (১৩)। মুরাদপুর এলাকায় দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। আহত অন্তত ৬ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের মতে, গরমে অসুস্থ হয়ে ভিড়ের মধ্যে পড়ে গেলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।