
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে তাইজুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাজু ভাই ২.০’ হিসেবে হঠাৎ পাওয়া পরিচিতির আলোয় এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। কয়েক সেকেন্ডের একটি সহজ-সরল ভিডিও তাঁকে যেমন লাখো মানুষের নজর এনে দিয়েছে, তেমনি তৈরি করেছে নতুন এক চাপ। যা তাঁর স্বাভাবিক জীবনকে ক্রমেই জটিল করে তুলছে।