
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হরিণের চারটি শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্যামনগর উপজেলার হরিনগর খাদ্যগুদামের পাশের নর্দমা থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, গতকাল বিকেলে হরিনগর খাদ্যগুদামের পশ্চিম পাশের নর্দমায় একটি বস্তায় হরিণের শিং-জাতীয় কিছু দেখতে পেয়ে তিনি স্থানীয় নৌ পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশের সদস্যরা এসে উদ্ধার অভিযান চালান।
শ্যামনগর উপজেলার নৌ পুলিশের মুন্সিগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, পরিত্যক্ত অবস্থায় হরিণের চারটি শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। হরিণের শিংগুলো বন বিভাগের চুনকুড়ি টহল ফাঁড়ির ফরেস্টার মো. হারুন অর রশিদের কাছে জমা দেওয়া হয়েছে। আর একনলা বন্দুকটি নৌ পুলিশের কাছে আছে।