রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় উদ্ধারকাজ চলছে। আজ বৃহস্পতিবার সকালে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরি ঘাট এলাকায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় উদ্ধারকাজ চলছে। আজ বৃহস্পতিবার সকালে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরি ঘাট এলাকায়

পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে বাসডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকসহ তিনজনের লাশ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।