সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা ‘মিনাটিলা’। এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসেন মানুষজন
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা ‘মিনাটিলা’। এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসেন মানুষজন

সীমান্তের মিনাটিলা যেন ‘মিনি সুইজারল্যান্ড’

ওপারে সারি সারি পাহাড়। নিচ থেকে চূড়া পর্যন্ত সবুজে ঢাকা। আকাশে থমকে আছে শ্রাবণের ঘন কালো মেঘ। দল বেঁধে ভেসে চলা মেঘ যেন এই বুঝি ঘাস ছুঁতে নেমে আসবে মাঠে।এপারের ছোট সবুজ মাঠে গরু–মহিষ চরাচ্ছেন রাখাল। পাশেই তিরতির করে বয়ে চলা নদীতে জলকেলিতে মেতেছে সাদা আর ছাইরঙা হাঁসেরা। চলতি শ্রাবণের এক বিকেলে এমন দৃশ্য দেখা গেল সিলেটের জৈন্তাপুর উপজেলার এক সীমান্তে। ভারত সীমান্ত লাগোয়া বাংলাদেশ অংশের ওই এলাকার নাম মিনাটিলা।