নড়াইলে জ্বালানি তেল না পেয়ে বাগ্বিতণ্ডার পর একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার মধ্যরাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং স্টেশনটির সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ নড়াইল সদর উপজেলার পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। এ ঘটনায় গুরুত আহত হয়েছেন নাহিদের মোটরসাইকেলে থাকা বন্ধু জিহাদুল মোল্যা। তিনি তুলারামপুর এলাকার জহুরুল মোল্যার ছেলে।