হ‌বিগ‌ঞ্জে ছুরিকাঘাতে শ্বশুর নিহত, অভিযুক্ত জামাতা

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার পানছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নূর আলম (৫৫)। তিনি পানছড়ি গ্রামের বাসিন্দা।

চুনারুঘাট থানা-পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে গতকাল রাতে পানছড়ি গ্রামের নূর আলমের সঙ্গে তাঁর জামাতা সেলিম মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সেলিম তাঁর শ্বশুর নূর আলমকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান নূর আলম।

ঘটনার পর থেকে সেলিম মিয়া গা ঢাকা দেওয়ায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রা‌শেদুল হক ব‌লেন, পারিবারিক কল‌হের জেরে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নূ‌রে আলম নিহত হয়েছেন বলে তাঁরা জেনেছেন। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য হ‌বিগঞ্জের ২৫০ শয‌্যাবিশিষ্ট হাসপাতালের ম‌র্গে পাঠানো হয়েছে। সেলিম মিয়াকে ধরার চেষ্টা চলছে।