
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা নৌকামিছিল করেছেন। কর্ণফুলী নদীর চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় করা এই মিছিলের ভিডিও চিত্র আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল ইঞ্জিনচালিত নৌকায় চড়ে স্লোগান দিচ্ছে। ওই সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনার (ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী) ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে থাকে।
জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, পুলিশ কঠোর নজরদারিতে রয়েছে, যাতে নিষিদ্ধ সংগঠন কোনো বিশৃঙ্খলা করতে না পারে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। তবে মিছিলটি কখন হয়েছে, তা জানাতে পারেননি তিনি।