মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের টিনশেড ঘরটির বড় অংশ উড়ে গেছে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি এলাকায়
মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের টিনশেড ঘরটির বড় অংশ উড়ে গেছে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি এলাকায়

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমার বিস্ফোরণ, উড়ে গেল টিনশেড

মাদারীপুর সদর উপজেলায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরটির বড় অংশ উড়ে গেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, নাশকতা নাকি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ঝিকরহাটি এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম খান প্রায় সাত বছর ধরে খুলনায় থাকেন। তাঁর বাড়ির একটি ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গতকাল সন্ধ্যায় ওই ঘর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ধোঁয়া ও পোড়া গন্ধ পান। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বাড়িটি একটি ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা। তিনি বলেন, হাতবোমা বিস্ফোরণে পরিত্যক্ত ঘরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।