বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তাঁর চিকিৎসা চলছে।

আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য উল্লেখ করেছেন।

শায়রুল কবির খান জানান, গতকাল শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খন্দকার মোশাররফ হোসেন। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা সিসিইউতে ভর্তি করে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।

হাসপাতালে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে রয়েছেন তাঁর ছেলে মারুফ খন্দকার।
বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতার জন্য তাঁর পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।