সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। সারা দেশে প্রচণ্ড গরম পড়েছে। গ্রাম ও শহর—সবখানে গরমে মানুষ কষ্ট পাচ্ছে। আবহাওয়ার এই পরিস্থিতি নিয়ে আজ প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পাঁচ সিটির নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন নানা আলোচনা চলছে। গাজীপুর সিটির নির্বাচন নিয়ে একটি প্রতিবেদনে আজ পাঠকের সাড়া লক্ষ করা গেছে। ইউক্রেন–রাশিয়া যুদ্ধ নিয়ে আজ একাধিক প্রতিবেদন ও মতামত আছে। সেগুলোতেও পাঠকের সাড়া মিলেছে। এর পাশাপাশি আছে বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

ঢাকায় যেদিন বৃষ্টি হতে পারে

ঢাকায় আগামী শুক্র ও শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলেও তা হবে সামান্য। ছবিটি গত ২৫ মার্চ তোলা।
ছবি: তানভীর আহাম্মেদ

রাজধানী ঢাকায় আগামী শুক্র ও শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওই দুই দিন বৃষ্টি হলেও তা হবে সামান্য। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজরুল রশীদ আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত পড়ুন...

জাহাঙ্গীরের প্রার্থী হওয়ার আভাস, ১০ বছর আগের ভোটের পুনরাবৃত্তির শঙ্কা

জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলম ১০ বছর আগে ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। কিন্তু তাঁকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগ সেবারও আজমত উল্লা খানকে প্রার্থী করেছিল। দলের চাপে একপর্যায়ে জাহাঙ্গীর আলম ভোটের মাঠে নীরব ভূমিকা নিয়েছিলেন। বিস্তারিত পড়ুন...

ইউক্রেনকে রেখে রাশিয়াকে কেন বেছে নিয়েছে এতগুলো গণতান্ত্রিক দেশ

ঠান্ডা যুদ্ধ–পরবর্তী বিশ্বে রাশিয়া ও ভারত একই ধরনের কৌশলগত ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি লালন করে চলেছে

দৃষ্টান্ত হিসেবে আফ্রিকা মহাদেশের কথা বলা যায়। আফ্রিকান ইউনিয়ন মস্কোর প্রতি ‘অতিসত্বর অস্ত্র বিরতির’ আহ্বান জানানো সত্ত্বেও মহাদেশটির বেশির ভাগ দেশ নিরপেক্ষ অবস্থান নিয়েছে। এর কারণ হিসেবে অনেক পর্যবেক্ষকের যুক্তি হলো ঠান্ডা যুদ্ধকালে আফ্রিকার দেশগুলোর বামঘেঁষা সরকারগুলো সোভিয়েত ইউনিয়নের সমর্থক ছিল, সে ঐতিহ্য তারা ধরে রেখেছে। বিস্তারিত পড়ুন...

মা হতে চলেছেন ইলিয়ানা, নেট–জনতার প্রশ্ন বাবা কে?

ইলিয়ানা ডিক্রুজ

বলিউড তারকা ইলিয়ানা ডি’ক্রুজ মা হতে চলেছেন। আজ মঙ্গলবার সাতসকালে তিনি নিজে এ সুখবর সবার সঙ্গে ভাগ করেছেন। তাঁর এই পোস্টকে ঘিরে নেট–পাড়ায় হুলুস্থুল পড়ে গেছে। বিস্তারিত পড়ুন...

কোহলিকে ‘আনফলো’ করে জবাব দিলেন সৌরভ

বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলী

কোহলি আগেই ইনস্টাগ্রামে সৌরভকে ‘আনফলো’ করেছেন। ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রধান ‘আনফলোড’ হয়েও কোহলিকে ফলো করে চলছিলেন। এবার পাল্টা দিলেন সৌরভ। কোহলিকে ‘আনফলো’ করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। বিস্তারিত পড়ুন...