শুভ সন্ধ্যা। আজ সোমবার। নির্বাচন পদ্ধতি নিয়ে বিরোধে দেশের রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে। আজ এ-সংক্রান্ত বিশেষ প্রতিবেদনে পাঠকের আগ্রহ ছিল। রাজনীতির এ খবরের পাশাপাশি ‘ব্যাংকের চেয়েও বেশি সুদ পাওয়া যাচ্ছে যে বিনিয়োগে’ শিরোনামের সংবাদেও পাঠকের সাড়া পাওয়া গেছে যথেষ্ট। আন্তর্জাতিক খবরের মধ্যে ‘নির্বাচনের পর কম্বোডিয়ায় ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, সহায়তা স্থগিত’ শিরোনামের খবরটিও অনেক পাঠক পড়েছেন। এর বাইরে ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবরও ছিল। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

আওয়ামী লীগ ও বিএনপি কেউ ছাড় দিতে রাজি নয়। ফলে আলোচনা বা সমঝোতার সম্ভাবনা কার্যত থাকছে না। বিস্তারিত পড়ুন...
আপনি চাইলেই বেশি মুনাফার জন্য সরকারি বন্ডে বিনিয়োগ করতে পারেন। বন্ড, বিলের মতো সরকারি নানা ধরনের বিনিয়োগ পণ্য রয়েছে। এসব পণ্যের মাধ্যমে টাকা ধার করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে সরকার। বিস্তারিত পড়ুন...
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, কম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের সিপিপি দলের কোনো শক্ত বিরোধী দল নির্বাচনে ছিল না। বিস্তারিত পড়ুন...
পিএসজির একটি সূত্র এএফপিকে বলেছেন, পিএসজি আল হিলালকে অনুমতি দিয়েছে ৩০ কোটি ইউরোর চুক্তি নিয়ে এমবাপ্পের সঙ্গে কথা বলার। বিস্তারিত পড়ুন...
পরীমনি বিচারকের উদ্দেশে বলেন, ‘মাননীয় আদালত, সেদিনকার ঘটনা মনে পড়লে আমি আজও ট্রমাটাইজ (মানসিক আঘাতগ্রস্ত) হয়ে যাই...।’ বিস্তারিত পড়ুন...