সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৯ মে, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? সব ওয়েবসাইটে আছে। আপনার জানার বিষয়, আপনি ভেতরে ঢুকবেন কেন?’ বিস্তারিত পড়ুন...

১৭ বছর আগে ঢাকার রাস্তায় স্কেটিং করে ভাইরাল মিনান এখন কী করছেন

মিনান আরার স্বপ্ন অজেয়কে জয়ের। ঝুঁকি নিতে মিনানের ক্লান্তি নেই। কয়েক কিলোমিটার দৌড়ে গিয়ে লাফিয়ে উঠছেন প্রায় চলন্ত লঞ্চে, ছবি তুলছেন ভয়ংকর প্রাণী গলায় পেঁচিয়ে, যৎসামান্য টর্চের আলোয় ভরসা করে মধ্যশীতের রাতে বাস থেকে নেমে পড়ছেন নদীঘাটে একা। বিস্তারিত পড়ুন...

মাহিরের সংগ্রহ থেকে গবেষকেরা খুঁজে পেলেন আড়াই হাজার বছর আগের ইতিহাস

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে দুই থেকে আড়াই হাজার বছর আগের একটি বাণিজ্যকেন্দ্র ও বসতির খোঁজ পেয়েছেন একদল প্রত্নতাত্ত্বিক। যেসব প্রত্নসামগ্রী নিয়ে গবেষণা করে এই খোঁজ তাঁরা পেয়েছেন, সেগুলোর সংগ্রাহক রহনপুরের মাহির ইয়াসির। বিস্তারিত পড়ুন...

ইসরায়েলের ওপর আমেরিকার প্রভাব কতটা অবশিষ্ট আছে

গত বছরের অক্টোবরে তেল আবিভে বাইডেন (বাঁয়ে) ও নেতানিয়াহু

গাজার রাফায় রক্তপাত ঠেকাতে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের জন্য অনুমোদিত ভারী অস্ত্রের একটি চালান স্থগিত করেছেন। কোন সাহসে বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্টকে এখনো অবজ্ঞা করে চলেছেন? বিস্তারিত পড়ুন...

বিশ্বের সেরা এয়ারলাইনস আট মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে

বিশ্বের দীর্ঘতম দূরত্বে ফ্লাইট পরিচালনা করে আসছে সিঙ্গাপুর এয়ারলাইনস

কর্মীদের বোনাস দেওয়ার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে বিশ্বের সেরা বিমান কোম্পানি সিঙ্গাপুর এয়ারলাইনস। সিএনএনের সংবাদে বলা হয়েছে, যে মানদণ্ড তারা স্থাপন করেছে, তার উচ্চতা অনেক বেশি। বিস্তারিত পড়ুন...