
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৬ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৭৩ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন। হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৮৮ জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামের উপসর্গ নিয়ে ঢাকায় দুজন, সিলেটে তিনজন ও বরিশালে একজন মারা গেছেন।
১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৭৫ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনের। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৩৫ জন।
১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।