সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং ব্যান্ড দল ওয়ারফেজকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। মনোনীতদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রে ববিতা, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর) ও ওয়ারফেজ, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম এবং সাংবাদিকতায় শফিক রেহমান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এই পদক প্রদান করে।