হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে ওই ঘূর্ণিঝড়ে গ্রামের আজাহার মৃধা, নূরু সরদার, সবুজ ব্যাপারী ও রেজাউল ব্যাপারীর টিনশেড ঘর, লাল গাজী বাড়ির জামে মসজিদ এবং গাছ উপড়ে পড়ে বড় ডালিমা আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনশেড ভবন বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরের চালের টিন পড়ে রওশনারা বেগম (৪০) নামের এক নারী আহত হন। ভেঙে বা উপড়ে পড়েছে শতাধিক গাছ।