পাবনাসহ দেশের বেশ কিছু জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এই প্রখর রোধ ও প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। মালামাল পরিবহন করতে গিয়ে ঘেমেনেয়ে উঠেছেন এক দিনমজুর। বড় বাজার, পাবনা, ৩ জুন

এমন গরম আর কদিন থাকবে

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, চলতি মাসে গরম অপেক্ষাকৃত বেশি থাকবে। এখন গরমে পুড়ছে দেশ। অধিদপ্তরের তথ্য, যে তাপপ্রবাহ শুরু হয়েছে, তা আগামীকালও থাকতে পারে। তবে আগামী শনিবার থেকে তাপমাত্রা কমতে থাকবে। আজ বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। রাজধানীতেও সামান্য সম্ভাবনা আছে। তবে তাতে গরম একেবারে কমার সম্ভাবনা কম।