বর্তমানে বাজরে আসা ইলিশের প্রায় সবই ছোট আকারের। গত ১৩ এপ্রিল বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে
বর্তমানে বাজরে আসা ইলিশের প্রায় সবই ছোট আকারের। গত ১৩ এপ্রিল বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে

ইলিশ ছোট হওয়ার নেপথ্যের কারণ কী

দেশে এক দশক ধরে ধারাবাহিকভাবে ইলিশ আহরণ বাড়ার পর হঠাৎ ধস নেমেছে। গত দুই বছরে দেশে ইলিশ উৎপাদন কমেছে প্রায় ৭১ হাজার টন। সেই সঙ্গে দেশে ধরা পড়া ইলিশের আকার আগের চেয়ে আরও ছোট হয়েছে। মৎস্যবিজ্ঞানীরা বলছেন, ইলিশের আকার ছোট হওয়ার পেছনে কোনো বাস্তুতান্ত্রিক পরিবর্তনের সরাসরি প্রভাব তাঁরা দেখছেন না। তাঁদের মতে, নিয়ন্ত্রণহীন ইলিশ আহরণ এবং নদীর স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হওয়াই সমস্যার মূল কারণ।