সাইফুল আলম
সাইফুল আলম

এস আলমের সাইপ্রাসের সম্পদ জব্দ

বাংলাদেশ কর্তৃপক্ষের অনুরোধে সাইপ্রাসের নিকোশিয়া ডিস্ট্রিক্ট কোর্ট ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তাঁর স্ত্রীর পারেক্লিশিয়ার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের ফৌজদারি তদন্তের অংশ এটি। ২০১৬ সালে গোল্ডেন পাসপোর্ট স্কিমে সাইপ্রাসের নাগরিকত্ব লাভকারী এস আলমের বিরুদ্ধে ২০০৯-২০২৪ সালের ঋণ জালিয়াতি ও প্রায় ৮০০ কোটি ইউরোর বেশি অর্থ পাচারের অভিযোগ তদন্তাধীন। সাইপ্রাসের আদেশের পর বাংলাদেশেও তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।