সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তি ও জাপানের কাঁচামাল ব্যবহার করে তৈরি হয় জি-গ্যাসের সিলিন্ডার
সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তি ও জাপানের কাঁচামাল ব্যবহার করে তৈরি হয় জি-গ্যাসের সিলিন্ডার

বদলেছে পৃথিবী, বদলাচ্ছে জ্বালানি

জীবনযাত্রার মানোন্নয়নে এগিয়ে যাচ্ছে জি-গ্যাস

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও বদলে যাচ্ছে দুরন্ত গতিতে। তারই ধারাবাহিকতায় বদলে গেছে আমাদের জ্বালানির ব্যবহার। জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে এ খাতের সবচেয়ে আধুনিক সংস্করণ ‘এলপি গ্যাস’ এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। দিনবদলের এই যাত্রায় প্রায় ৪০ বছর ধরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে স্বনামধন্য প্রতিষ্ঠান এনার্জিপ্যাক।

সেই ধারাবাহিকতায় অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে ২০১৭ সালে এনার্জিপ্যাক বাজারে নিয়ে আসে জি-গ্যাস। খুলনার দাকোপ উপজেলায় প্রায় ৩০ একর জায়গাজুড়ে স্থাপিত হয়েছে অত্যাধুনিক জি-গ্যাস প্ল্যান্ট। যেখানে রয়েছে ৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন তিনটি স্ফেরিক্যাল স্টোরেজ। গ্যাস পরিবহনকে সহজ ও নির্ঝঞ্ঝাট করতে জি-গ্যাসের রয়েছে ‘এমটি-জি গ্যাস ১০১’ নামের একটি নিজস্ব এলপিজি ভেসেল।

ব্যবহারকারীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তি ও জাপানের কাঁচামাল ব্যবহার করে তৈরি হয় জি-গ্যাসের সিলিন্ডার। বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সরবরাহের উদ্দেশে প্রতি মাসে প্রায় এক লাখ গ্যাস সিলিন্ডার প্রস্তুত করা হয় সিলিন্ডার ম্যানুফ্যাকচারিং ইউনিটে। ডিওটি-ফোরবিএ-২৪০ আমেরিকান স্ট্যান্ডার্ড নিশ্চিত করে অটোমেটেড পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার তৈরি করা হয়। ফিজিক্যাল টেস্টিংয়ের অংশ হিসেবে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিটি সিলিন্ডার হাইড্রোলিক প্রেশার টেস্টিং, কেমিক্যাল এবং এক্স-রে টেস্টিং পার করে বাজারজাত করা হয়, যা সম্পূর্ণ নিরাপদে পৌঁছে যায় গ্রাহকের দোরগোড়ায়। পাশাপাশি অত্যাধুনিক প্রক্রিয়ায় গ্যাস ফিলিং সম্পন্ন হয় নির্ভুলভাবে আর ওজনও থাকে সঠিক।

এ ছাড়া নির্দিষ্ট সময়ের ব্যবধানে মেইনটেন্যান্স ও রিটেস্টিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হয় এর পুনর্ব্যবহারের গুণগত মান। সুবিন্যস্ত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে¬জি-গ্যাস এলপিজি ছড়িয়ে যায় দেশজুড়ে গ্রাহকের দোরগোড়ায়। আর এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নতুন মাত্রা যোগ করতে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থাপন করা হয়েছে জি-গ্যাসের স্যাটেলাইট প্ল্যান্ট-১০১। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের অধিক চাহিদার কথা মাথায় রেখে জি-গ্যাসের সহজলভ্যতা নিশ্চিত ও দ্রুতগতিতে গ্রাহকের দোরগোড়ায় জি-গ্যাস পৌঁছে দিতে পূর্ণোদ্যমে চলছে জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট-১০১-এর কার্যক্রম।

মাটির চুলায় জ্বালানি হিসেবে লাকড়ি ব্যবহারের ফলে কাটা পড়ে বহু গাছ, জলবায়ুতে তৈরি হয় ভারসাম্যহীনতা, যাতে বহুগুণে বাড়ে স্বাস্থ্যঝুঁকি, লোপ পায় কর্মদক্ষতা, সর্বোপরি মারাত্মক ঝুঁকি বাড়ে পরিবেশ সংরক্ষণে। তাই পরিবেশের ঝুঁকি কমিয়ে ভারসাম্য রক্ষায় অবদান রেখে চলেছে বিশ্বমানের জি-গ্যাস এলপিজি। একই সঙ্গে নিশ্চিত করে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং গৃহস্থালির ঝামেলামুক্ত রান্না।

প্রয়োজন যেমনই হোক, যেখানেই হোক, সবাইকে ভালো রাখার প্রত্যয়ে জি-গ্যাস সঙ্গী হিসেবে পাশে আছে সব সময়। ‘ভালো থাকুন ভালো রাখুন’ স্লোগানে জি-গ্যাস এগিয়ে যাচ্ছে জীবনযাত্রার মানোন্নয়নে এবং সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ আগামীর পথে সঙ্গী হওয়ার প্রচেষ্টা নিয়ে।