সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে কাউকে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল: চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন চিফ হুইপ নূরুল ইসলাম। আজ মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন চিফ হুইপ নূরুল ইসলাম। আজ মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের বাইরের প্রার্থীকে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর আছে। ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হবে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর ভারতীয় দুজনকে ধরে আনেন গ্রামবাসী

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কৃষককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর গ্রামবাসী দুই ভারতীয়কে ধরে আনেন। আজ দুপুরে তোলা

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আবদুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত পড়ুন...

মানবতাবিরোধী অপরাধে বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদ

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদ এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তাবিষয়ক সাবেক প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির গৃহযুদ্ধের সময় সংঘটিত অপরাধের দায়ে তাঁদের দোষী সাব্যস্ত করার পর এ সাজা দেওয়া হলো। বিস্তারিত পড়ুন...

লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলা, ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন সতর্কের পর ব্যবস্থা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

‎জাতীয় দলের ফুটবলার হিসেবে সরকারের কাছ থেকে নিয়মিত ক্রীড়া ভাতা পাচ্ছেন খেলোয়াড়েরা। দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি ক্লাব ফুটবলেও তাঁরা পেশাদার চুক্তির অধীন। কিন্তু সেই পরিচয়ের বাইরে গিয়ে কেউ কেউ ছুটছেন স্থানীয় পর্যায়ের ‘খেপ’ ম্যাচ খেলতে। আর এ নিয়েই এবার প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের পেশাদার আচরণ ও দায়িত্ববোধ নিয়ে। বিস্তারিত পড়ুন...

আবার বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র সম্পর্কে যা জানালেন

বিয়ের আসরে স্বামী ফয়সালের সঙ্গে সোহানা সাবা

‘নতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিক’—২০২৩ সালের ৭ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল এটি। তখন প্রেমের কথা স্বীকার করলেও প্রেমিকের পরিচয় প্রকাশ করতে চাননি অভিনয়শিল্পী সোহানা সাবা। সেই প্রেম যে শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে, এত দিন পর তা নিজেই জানালেন। বিস্তারিত পড়ুন...