শুভ সকাল। আজ ১৭ মার্চ, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বিদ্যালয়ে প্রাথমিক স্তরে শিশুদের ভর্তিতে আবারও ভর্তি পরীক্ষা চালুর আলোচনা শুরু হয়েছে। বিষয়টি গতকাল রোববার জাতীয় সংসদেও ওঠে। তবে শিক্ষাবিদ ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক করে বলেছেন, লটারির পরিবর্তে আবার পরীক্ষাপদ্ধতি চালু করা হলে শিশুদের ওপর অপ্রয়োজনীয় চাপ বাড়বে এবং কোচিং-প্রাইভেটের প্রবণতা নতুন করে মাথাচাড়া দেবে। এতে শিক্ষাব্যবস্থায় বৈষম্যও বাড়তে পারে।
বিস্তারিত পড়ুন...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী-চট্টগ্রাম-জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আর ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিস্তারিত পড়ুন...
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবকাঠামো লক্ষ্য করে সেজিল-২ ক্ষেপণাস্ত্রসহ একাধিক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো সেজিল-২ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।
বিস্তারিত পড়ুন...
যে যুদ্ধ ঠেকাতে উপসাগরীয় দেশগুলো দীর্ঘদিন ধরে কূটনৈতিক প্রচেষ্টায় বিপুল বিনিয়োগ করেছিল, শেষ পর্যন্ত সে যুদ্ধই শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্যোগে শুরু হওয়া সংঘাতের অভিঘাত এখন সরাসরি পড়ছে উপসাগরীয় দেশগুলোর ওপর। প্রতিদিনই তাদের বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চলছে।
বিস্তারিত পড়ুন...
মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হারের পর বাংলাদেশের একটি রিভিউ নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। ৫০তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশকে এলবিডব্লু রিভিউ নেওয়ার অনুমতি দেওয়ায় অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনার সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে দলটি।
বিস্তারিত পড়ুন...