সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

এক মাসে মুঠোফোন ইন্টারনেট গ্রাহক কমেছে প্রায় ২২ লাখ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টানা চার মাস ধরে দেশে ইন্টারনেট গ্রাহক কমছে। মূলত মুঠোফোন ইন্টারনেট গ্রাহক কমে যাওয়ায় পুরো ইন্টারনেট গ্রাহকের সংখ্যায় প্রভাব পড়েছে। গত ডিসেম্বরে মুঠোফোন ইন্টারনেট গ্রাহক ছিল ১১ কোটি ৮৪ লাখ ৯০ হাজার, সেটা কমে জানুয়ারিতে দাঁড়ায় ১১ কোটি ৬৩ লাখে। অর্থাৎ এক মাসের ব্যবধানে মুঠোফোন ইন্টারনেট গ্রাহক কমেছে ২১ লাখ ৯০ হাজার। অপারেটররা বলছে, মুঠোফোন ইন্টারনেটের ডেটা প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন নির্দেশনা এবং অর্থনৈতিক পরিস্থিতির কারণে গ্রাহক কমছে।

বিস্তারিত পড়ুন...

এ দক্ষতা তিনি কোথায় কাজে লাগাবেন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে অবসরে যাচ্ছেন। এর আগের মাসে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। সেখান থেকে ফিরে তিনি সর্বোচ্চ ২০টি কর্মদিবস পাবেন। এত স্বল্প সময়ে যুক্তরাষ্ট্রে তাঁর এই প্রশিক্ষণ রাষ্ট্রের কী কাজে লাগবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিস্তারিত পড়ুন...

চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক তুলছে না ভারত, বন্ধ থাকবে বেসরকারিখাতে পেঁয়াজ রপ্তানিও

চাল

সেদ্ধ চাল রপ্তানিতে ভারতের কেন্দ্রীয় সরকার যে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল, তা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। গত বছরের আগস্ট মাসে দেশের বাজারে সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। তখন বলা হয়েছিল, চলতি বছরের অর্থাৎ মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত এই শুল্ক জারি থাকবে। কিন্তু গতকাল বুধবার জানানো হলো, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই শুল্ক জারি থাকবে।

বিস্তারিত পড়ুন...

কক্সবাজারের ট্রেন: ২৫০টি টিকিট কীভাবে ২ মিনিটেই শেষ!

কক্সবাজারের পথে ট্রেন

অনলাইনে ট্রেনের টিকিট করাটা প্রায় অসাধ্য। টিকিট নিয়ে চলছে কালোবাজারি। একটি পত্রিকা শিরোনাম করেছে, ‘সিন্ডিকেটে জিম্মি রেলের টিকিট, নাটের গুরু বুকিং সহকারীরা।’ অথচ প্রায় সময় এমনটি প্রচার হতে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কালোবাজারি ও ট্রেনের টিকিট সিন্ডিকেটের লোকজন ধরা পড়ছেন।

বিস্তারিত পড়ুন ...

এ বছরেই কি যুদ্ধে হারা শুরু করতে পারে ইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সিদ্ধান্তে ইউরেশিয়া অঞ্চলে রাজনৈতিক ভারসাম্য বিনষ্ট হওয়ার আভাস পাওয়া যাচ্ছে

দুই বছর হতে চলল রাশিয়া–ইউক্রেন যুদ্ধের। এখনো এ যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। এ নিয়ে কোনো সমঝোতার আশাও দেখা যাচ্ছে না এখনই। এরই মধ্যে কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন ক্ষয়ে এসেছে। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও উজ্জীবিত। স্বাভাবিকভাবেই, চলমান সংঘাতকে দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। 

বিস্তারিত পড়ুন...