শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি পাওয়ার বিষয় নিয়ে আজও জোর আলোচনা ছিল। অবশেষে আগামীকাল দুই দলই ঢাকার দুই পৃথক স্থানে সভা করার অনুমতি পেয়েছে। আজ এ–সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর সেসব প্রতিবেদনে পাঠকের ব্যাপক আগ্রহ ছিল। এসবের বাইরে অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা সংবাদ ছিল। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবর।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ২৩টি শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...
পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন বলেন, ‘আমরা সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি, সেখানে রাষ্ট্রের এমপি–মন্ত্রী পর্যায়ের লোকজন আসতেই পারেন। এতে দোষের কিছু আছে বলে মনে করি না।’ বিস্তারিত পড়ুন...
যুদ্ধের হুংকার ছাড়তে ভারতকে নিষেধ করল পাকিস্তান। তারা বলেছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্য দক্ষিণ এশিয়ার শান্তি ও সুস্থিতির পক্ষে বিপজ্জনক। বিস্তারিত পড়ুন...
এক এক করে শ্রীলঙ্কার প্রথম ৭ উইকেটই তুলে নিয়েছিলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান। তবে শেষ বিকেলে দারুণ রিভার্স সুইং পাওয়া নাসিম সেটা হতে দেননি। বিস্তারিত পড়ুন...
ভারতের সেন্সর বোর্ড কেবল যে ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছে তা-ই নয়, ছবিটিকে ‘এ’ অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য রেটিংও দিয়েছে। বিস্তারিত পড়ুন...