সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৫ ফেব্রুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন

(ওপরে বাঁ থেকে) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবীর রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীর; (নিচে বাঁ থেকে) হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহ্দী আমিন ও রেহান আসিফ আসাদ
(ওপরে বাঁ থেকে) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবীর রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীর; (নিচে বাঁ থেকে) হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহ্দী আমিন ও রেহান আসিফ আসাদ

মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান এই দায়িত্ব বণ্টন করেন। বিস্তারিত পড়ুন...

এমপি আসবেন শুনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি, পরে চলে যান

হাসপাতাল পরিদর্শনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম

স্থানীয় সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শনে আসবেন, এই খবর ছড়িয়ে পড়ার পর সকালে সেখানে চিকিৎসা নিতে ভর্তি হন ২৩ জন ‘রোগী’। সংসদ সদস্য (এমপি) চলে যাওয়ার পরই আবার হাসপাতাল ছাড়েন তাঁরা। সোমবার এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বিস্তারিত পড়ুন...

জামায়াতের আমির শফিকুর রহমান আর কত দূর এগোবেন

শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের রাজনৈতিক রূপান্তরের একটা স্পষ্ট পর্যায় শেষ হলো

সব মিলিয়ে ডা. শফিকের নেতৃত্বের এক দশকে জামায়াতের আদর্শিক সংস্কার এবং রাজনৈতিক রূপান্তরের একটা স্পষ্ট পর্যায় শেষ হলো এবার। তিনি যে দলটিকে একাত্তরকালীন নেতৃত্ব ও তখনকার চিন্তাকাঠামো থেকে বের করে গণমুখী করতে চেষ্টা করছেন, তাঁর আরও পদক্ষেপ সামনে দেখা যাবে বলে মনে হয়। বিস্তারিত পড়ুন...

৭ জন বাঁহাতি খেলিয়েও বাংলাদেশের রেকর্ড ভাঙতে পারেনি ভারত

ছবিটি ভারতের ওপেনার ঈশান কিষানের। তাঁর মতো আরও কয়েকজন বাঁহাতি আছেন ভারতের দলে

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের ১৬ জনের স্কোয়াডে বাঁ হাতে ব্যাট করেন ৯ জন। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ভারতের একাদশে বাঁহাতি ব্যাটসম্যান ছিলেন ৭ জন। নামিবিয়ার বিপক্ষে অবশ্য ৬ জন বাঁহাতি ব্যাটসম্যান খেলেন ভারতের একাদশে। সুপার এইটে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ ৭ জন বাঁহাতি ব্যাটসম্যান খেলায় ভারত। বিস্তারিত পড়ুন...

মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট কারা, কীভাবে তাঁদের গ্রেপ্তার বা হত্যা করা হয়েছিল

ইসমায়েল ‘এল মায়ো’ জাম্বাদা (বাঁয়ে) এবং হোয়াকিন গুজমান লোপেজ

মেক্সিকোর সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক এক অভিযানে দেশটির মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা নিহত হয়েছেন। ‘এল মেনচো’ নামে পরিচিত ওসেগুয়েরা কুখ্যাত মাদক চক্র জালিস্কো নিউ জেনারেশনের (সিজেএনজি) নেতা ছিলেন। তাঁর মৃত্যুর পর মেক্সিকোতে সহিংসতার ঘটনাও ঘটেছে। বিস্তারিত পড়ুন...