শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস। বিদেশি মুদ্রা লেনদেনকারী ব্যাংক ও খোলাবাজারে বিক্রি হওয়া মার্কিন ডলারের দামে এখন বড় ব্যবধান রয়েছে। এ নিয়ে আজ প্রথম আলোর প্রতিবেদনে পাঠকের আগ্রহ লক্ষ করা গেছে। দেশের বাণিজ্য এবং প্রবাসী আয়ে কোন দেশের কী অবদান, তা নিয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেই প্রতিবেদনও পাঠকের যথেষ্ট সাড়া পেয়েছে। আন্তর্জাতিক পরিসরে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে এখনো জোর আলোচনা আছে। তা নিয়ে একাধিক প্রতিবেদনও আছে। এ ছাড়া রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর তো আছেই। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

বাংলাদেশে ডলার-সংকট সম্পর্কে বিশ্বব্যাংক বলেছে, ঐতিহাসিকভাবে ব্যাংক ও খোলাবাজারে ডলারের দামের ব্যবধান ছিল ২ শতাংশের মতো। তবে ২০২২ সালের আগস্টে এই ব্যবধান ১২ শতাংশে পৌঁছে যায়। এখন এই ব্যবধান কার্যত ১৮ শতাংশে পৌঁছে যাওয়ার পর ডলারের দাম স্থিতিশীল হলেও দামের পার্থক্য খুব বেশি। বিস্তারিত পড়ুন...
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারই বাংলাদেশের রপ্তানি আয়কে বাঁচিয়ে রেখেছে। এর মধ্যে অবশ্য একক বাজার হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থানই শীর্ষে। বিস্তারিত পড়ুন...
বাখমুত নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রেসিডেন্ট পুতিনের মন্তব্য প্রকাশ করা হয়েছে। এতে পুতিন দাবি করেন, কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর রুশ বিমানবাহিনীর সমর্থন নিয়ে ভাগনারের যোদ্ধারা বাখমুতকে ‘মুক্ত’ করার অভিযান গতকাল শেষ করেছেন। বিস্তারিত পড়ুন...
কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত শুধু কলকাতায় আনার জন্যই যোগাযোগ করেছিলেন মার্তিনেজের সঙ্গে। কলকাতার সঙ্গে ঢাকা যোগ হচ্ছে মার্তিনেজের নিজের আগ্রহে। বিস্তারিত পড়ুন...
ঈদে সালহা খানম নাদিয়ার বেশ কয়েকটি নাটক আলোচিত হয়েছে। এর মধ্যে আছে ‘হাকুল্লা’, ‘রোদের সঙ্গে আড়ি’। পাশাপাশি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী, মাঝে বলিউডের একটি সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...