মেটালের নতুন মডেলের ট্যাফে ট্র্যাক্টর

ট্যাফে ট্র্যাক্টরের তিনটি নতুন মডেলের মোড়ক উন্মোচন করেছে বাংলাদেশের সবচেয়ে বড় কৃষিপণ্য ও প্রযুক্তি উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান মেটাল। শনিবার রাজধানীর একটি কনভেনশেন সেন্টারে প্রতিষ্ঠানটির বার্ষিক সম্মেলনে নতুন তিন ট্র্যাক্টরের মোড়ক উন্মোচন করা হয়।

সারা দেশের কর্মীদের অংশগ্রহণে মেটাল অ্যাগ্রি মেশিনারিজ বিজনেসের বার্ষিক সম্মেলন আয়োজিত হয়। দিনব্যাপী এই আয়োজনে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি ২০২১ সালের বিজনেস রিভিউ, ২০২১ এবং প্রথম অর্ধ-বার্ষিকী ২০২২-এর পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কার বিতরণ, নতুন সংযোজিত তিনটি ট্যাফে ট্রাক্টর মডেলের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। নতুন মডেল তিনটি হলো, ২৪১ ডিআই ডাইনাট্রাক, ৪৫ ডিআই ডাইনাট্রাক এবং ২৪৫ ডিআই। মোড়ক উন্মোচন করেন মেটালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল। তিনটি মডেলের ওপর নির্মিত তিনটি অডিও-ভিজ্যুয়ালও প্রদর্শিত হয় এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেটাল-এর গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম এম ফরহাদ হোসেন, অ্যাডভাইজার জনাব মো. গোলাম রাব্বানি, ও ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম, মেটালের নির্বাহী পরিচালক ও হেড অব অ্যাগ্রি মেশিনারি বিজনেস লে. কর্নেল তারেকুল আলম খান (অব.), ট্যাফে ইন্ডিয়ার এজিএম এক্সপার্ট সুমেধ বরুণ, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. বেনজির আলম এবং দি মেটাল (প্রা.) লিমিটেড-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২১ সালের বিজনেজ রিভিউ এবং ২০২২ সালের প্রথম অর্ধ-বার্ষিকী পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সেরা কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন মেটালের হেড অফ ক্রেডিট ম্যানেজমেন্ট ও রিকভারি মো. জহুরুল হক।