শুভ সকাল। আজ ২৬ মে, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
পুরোনো অবস্থানেই অনড় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। দলের নেতৃত্বে পরিবর্তন আনা কিংবা পুরোনো রাজনৈতিক অবস্থান বদলের লক্ষণ নেই। ‘রিফাইন্ড’ বা ‘পরিশুদ্ধ’ আওয়ামী লীগের ধারণা ঘিরে দলটির ভেতরে আলোচনা আছে। রাজনৈতিক অঙ্গনে টিকে থাকা ও আবার সক্রিয় হওয়ার সম্ভাব্য সবচেয়ে ভালো বিকল্প পথ হিসেবে এই ধারণাকে সামনে আনছেন কেউ কেউ। তবে দলটির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনা, এ ধারণার প্রতি একেবারেই অনাগ্রহী। বিস্তারিত পড়ুন...
গভীর রাতে অতর্কিতে এসে গুলি ছোড়া হয় র্যাবের ক্যাম্পে (চৌকি)। এরপর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে ঘটনাস্থলে অভিযান চালাতে না পারেন, সেই লক্ষ্যে অন্তত তিনটি স্থানে কেটে দেওয়া হয় রাস্তা।
রোববার দিবাগত রাত দুইটার দিকে এসব ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায়। বিস্তারিত পড়ুন...
ভারতের পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ বা আটককেন্দ্র নির্মাণ করা হচ্ছে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়-সংক্রান্ত দপ্তরের অধীনস্থ বিদেশি চিহ্নিতকরণ শাখা একটি নির্দেশিকা গত শনিবার জারি করেছে। এই নির্দেশিকার বিষয়, ‘আটক বিদেশি নাগরিক এবং নির্বাসন/স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের জন্য হোল্ডিং সেন্টার (আটককেন্দ্র) স্থাপন।’ বিস্তারিত পড়ুন...
২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত এই দলে বড় চমক রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারের জায়গা না পাওয়া। চোটের কারণে দানি কারভাহালের বিশ্বকাপ দলে না থাকাটা আগেই নিশ্চিত ছিল, সুযোগ পাননি ডিফেন্ডার ডিন হাউসেনও। বিস্তারিত পড়ুন...
মিরপুরে আলোচিত শিশু হত্যাকাণ্ডের পর আবারও সেই চিরচেনা প্রতিক্রিয়া সামনে এসেছে—ব্যাপক ক্ষোভ, খুনির দ্রুত ফাঁসি দাবি ও বিরোধী দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি। দ্রুত বিচার জরুরি; কিন্তু শুধু শাস্তি দিয়ে এ ধরনের অপরাধ বন্ধ হবে—এই ধারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। বিস্তারিত পড়ুন...