শুভ সন্ধ্যা। আজ সোমবার।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানার ছয়তলা ভবনে গত বছরের ২৫ আগস্ট আগুনে অন্তত ১৮২ জন নিখোঁজের দাবি করেন স্বজনেরা। সরকারি তদন্তেও এর সত্যতা পাওয়া যায়। তবে গত এক বছরে তাঁদের উদ্ধারে কোনো তৎপরতা চালায়নি কোনো সরকারি প্রতিষ্ঠান। এ নিয়ে আজ প্রথম আলো অনলাইনের বিশেষ প্রতিবেদনটি অনেক পাঠকের সাড়া পেয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেছেন। নিউইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার ওই বাড়ি থেকে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এ ছাড়া জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
ঘটনার এক বছর পর এসে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা বলছেন, শুরুতে তাঁরা প্রিয়জনের লাশ চেয়েছিলেন, এখন কেবল পোড়া হাড়গোড়গুলো চান। আরও পড়ুন:
মাহফুজ আলম ঢোকার সময় কনস্যুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন। তাঁরা মাহফুজ আলমকে উদ্দেশ করে ডিম ছোড়েন। আরও পড়ুন:
গতকাল রাত সাড়ে ১০টার দিকে পুলিশ অভিযান শুরু করলে প্রতিবেশীরা জানতে পারেন, তৌহিদ আফ্রিদিকে ধরতে এই অভিযান। একজন প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে আজ সোমবার বলেন, ‘তৌহিদ আফ্রিদি এখানে লুকিয়ে ছিলেন, সেটা আমরা ধারণা করতে পারিনি। আরও পড়ুন:
রয়টার্সের এক প্রতিবেদনে গত সপ্তাহে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকটি দাবি জানিয়েছেন। যেমন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দেওয়া। আরও পড়ুন:
সময়টা ১৯৯৫। ভারতে যাত্রা শুরু করল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন। ঠিক তখনই জ্যাকি শ্রফ আর আয়েশা শ্রফ সাহসী এক পদক্ষেপ নিলেন—চ্যানেলটিতে বিনিয়োগ করলেন। আরও পড়ুন: