শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে উইন্টার ও স্প্রিং সেমিস্টারের নবীনবরণ

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চলতি বছরের উইন্টার ও স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চলতি বছরের উইন্টার ও স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাজধানীর উত্তরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আহসানুল কবীর, ট্রেজারার শামসুন নাহার ও রেজিস্ট্রার মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোস্তাফিজুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সাফল্যের জন্য কঠোর অনুশীলন জরুরি নয়। প্রয়োজন নিয়মিত অধ্যবসায় তথা মেধাভিত্তিক সৃজনশীল শিক্ষা। এসবের মধ্যেই নেতৃত্বের গুণ খুঁজে পাওয়া যাবে।

অনুষ্ঠানে সংগীত ও নাচ পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও কালচারাল ফোরামের শিল্পীরা। র‌্যাফেল ড্র ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে শেষ হয় দিনব্যাপী এ অনুষ্ঠান।