সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ বুধবার। গতকাল মঙ্গলবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচটি খবর ও বিশ্লেষণ।

যারা সুষ্ঠু ভোটের পক্ষে, মার্কিন ভিসা নিয়ে তাদের উদ্বেগের কারণ নেই: পিটার হাস

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ঢাকা, ৩০মে
ছবি: প্রথম আলো

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঢাকায় এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বিস্তারিত পড়ুন:

প্রার্থী হওয়ার গুঞ্জনকে গুজব বললেন আজমত উল্লা খান

আজমত উল্লা খান

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হেরে যাওয়া আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে নিয়ে নতুন গুঞ্জন, তিনি প্রয়াত চিত্রনায়ক ফারুকের ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী হতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে কর্মী-সমর্থকদের অনেকে আজমত উল্লাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন। তবে এ ধরনের গুঞ্জনকে গুজব হিসেবে উল্লেখ করেছেন গাজীপুর আওয়ামী লীগের সভাপতি।
বিস্তারিত পড়ুন:

সর্বজনীন পেনশনের ঘোষণা আসছে বাজেটে, বাধ্যতামূলক হবে ২০২৮ সালের পর

বাজেট ২০২৩–২৪

সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর ব্যাপারে সরকার এখনো পুরোপুরি প্রস্তুত নয়। গত জানুয়ারিতে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ পাস হয়েছে। আর ফেব্রুয়ারিতে হয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠনের প্রজ্ঞাপন। তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এখনো গঠিত হয়নি। তবু বর্তমান মেয়াদের শেষ বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরীক্ষামূলকভাবে সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর ঘোষণা দেবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিস্তারিত পড়ুন:

এরদোয়ান চাইলেন এফ–১৬ যুদ্ধবিমান, শর্ত দিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান


যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ–১৬ যুদ্ধবিমান কিনতে চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই আগ্রহের কথা তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন। কিন্তু বাইডেন তাঁকে পাল্টা শর্ত দিয়েছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে সুইডেনের আবেদনে আপত্তি জানিয়ে আসছে তুরস্ক। বাইডেন চান, এই আপত্তি তুলে নেবেন এরদোয়ান।
বিস্তারিত পড়ুন:

অবিশ্বাস্য ফাইনাল, দিয়াবাতের ৪ গোল, টাইব্রেকারে শেষ হাসি মোহামেডানের

টাইব্রেকারে জয়ের পর মোহামেডানের খেলোয়াড়দের উদ্‌যাপন

১৪ বছর পর সাদা–কালোরা ফেডারেশন কাপের ফাইনালে উঠে আজ সেরাটাই দিয়েছে আবাহনীর বিপক্ষে। দুই গোলে পিছিয়ে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ২-২ করেছে। ৩-২ গোলে পিছিয়ে পড়ে আবার করেছে ৩-৩। ফেডারেশন কাপের ৪৩ বছরের ইতিহাসে ফাইনালে এই প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মোহামেডান স্ট্রাইকার ও অধিনায়ক সোলেমান দিয়াবাতে। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে ১৪ বছর পর ফেডারেশন কাপ ঘরে তুলেছে মতিঝিলের ঐতিহ্যবাহী দলটি।
বিস্তারিত পড়ুন: