পান্ডুঘর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রুট টু মার্কেট ইন্টারন্যাশনাল লিমিটেডের (আরটিএম) নতুন পণ্য ত্বাকা ইলেক্ট্রোলাইট জুসের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। সোমবার রাজধানীতে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মো. আনিছুর রহমান। সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. জুলফিকার আলী সিদ্দিকী সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন এস এম (রিটেইল)-এনামুল হক সায়েম, এন এস এম (কি-অ্যাকাউন্টস) শেখ মো. বাবুল হোসেন, হেড অব ব্র্যান্ড এস এম সৈকাতুল ইসলাম, ম্যানেজার-ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. শাকিল আহমেদ, ম্যানেজার সাপ্লাই চেইন মো. মাসিদুল ইসলামসহ আরটিএমের কর্মকর্তারা।