সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ এ–সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর তাতে মিলেছে ব্যাপক পাঠক সাড়া। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। এ নিয়ে প্রতিবেদনটিও প্রচুর পঠিত হয়েছে। আজ এর বাইরে আরও আছে রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া ও বিনোদনের খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কখন, কোথায় আঘাত হানতে পারে জানাল আবহাওয়া অফিস

ফাইল ছবি: প্রথম আলো
ফাইল ছবি: প্রথম আলো

আজিজুর রহমান আরও বলেন, ঘূর্ণিঝড়টি তৈরি হলে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূল এবং মিয়ানমারের উত্তর উপকূল দিয়ে তা অতিক্রম করতে পারে ১৪ মে রোববার বিকেল বা সন্ধ্যা নাগাদ। বিস্তারিত পড়ুন...

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে তিন চিন্তা, ইঙ্গিত মিলতে পারে আজ

অর্থ মন্ত্রণালয়

সরকারি কর্মচারীদের জন্য আগামী বাজেটে মহার্ঘ ভাতা দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা উঠতে পারে। তা হতে পারে ১০, ১৫ বা ২০ শতাংশ। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত পড়ুন...

বাখমুত থেকে রুশ সেনারা পালাচ্ছেন: ভাগনারপ্রধান

ভাগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোশিন

ইয়েভজেনি প্রিগোশিন বলেন, ‘যুদ্ধের সম্মুখসারিকে ভেঙে দিতে আজ সবকিছুই করা হচ্ছে। আমাদের সঙ্গে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি দলের সদস্যরা তাঁদের পদবি ছেড়ে পালিয়ে গেছেন। সবাই পালাচ্ছেন।’ বিস্তারিত পড়ুন...

এখনো আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি, শাকিবের উদ্দেশে বুবলী

ফেসবুকে শাকিব খানের উদ্দেশে বক্তব্য দেন চিত্রনায়িকা বুবলী

শাকিব খানকে ‘মিস্টার শাকিব খান’ সম্বোধন করে বুবলী শুরুতেই লিখেছেন, ‘আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না।’ বিস্তারিত পড়ুন...

আইসিসি থেকে ভারত পাবে ২ হাজার ৪৯২ কোটি টাকা, বাংলাদেশ পাবে কত

বাংলাদেশ ক্রিকেট দল

আইসিসির প্রাক্কলিত ৬০ কোটি মার্কিন ডলার আয়ের মধ্যে ভারত পাবে ২৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ২৪৯২ কোটি টাকা), যা মোট অর্থের ৩৮.৫ শতাংশ। আর কোনো দেশের ক্রিকেট বোর্ড ১০ শতাংশও পাবে না। বিস্তারিত পড়ুন...