শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। ক্রিকেটার তামিম ইকবালের অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে গতকাল থেকেই তুমুল আলোচনা চলছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম। এ সংবাদ বিপুল পাঠকের সাড়া মিলেছে। তামিমের অবসর নেওয়ার সিদ্ধান্ত এবং পরে তা প্রত্যাহার নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিটিতেই পাঠকের তুমুল আগ্রহ লক্ষ করার মতো। আজ রাজনীতির একাধিক খবর আছে। রেজা কিবরিয়া ও নুরুল হক নুর—দুই নেতার বিরোধ থেকে গণ অধিকার পরিষদ কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আজ এ–সংক্রান্ত সংবাদটিও পাঠক পড়েছেন যথেষ্ট। এর পাশাপাশি আন্তর্জাতিক, অর্থনীতি ও বিনোদনের নানা খবর আছে। ছুটির দিনের সন্ধ্যায় চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

তামিম অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করা প্রসঙ্গে বলেছেন, ‘আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি, তাঁকে না বলা আমার পক্ষে অসম্ভব।’ বিস্তারিত পড়ুন...
রেজা কিবরিয়া ও নুরুল হক নুর—দুই নেতার বিরোধ থেকে গণ অধিকার পরিষদ কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ল। বিস্তারিত পড়ুন...
গত বুধবার প্রকৌশলীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে হেঁটে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রেলপথ যাচাই করেছেন। এ সময় পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল শুরুর ক্ষেত্রে কোনো বাধা, চ্যালেঞ্জ কিংবা কারিগরি ত্রুটি আছে কি না, তা দেখেন কর্মকর্তারা। বিস্তারিত পড়ুন...
‘লজ্জার তালিকায়’ ইসরায়েলকে না রাখায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সিদ্ধান্তকে ‘বড় ভুল’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। বিস্তারিত পড়ুন...
আজ সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগাভাগি করেন তিনি। বেলা ১১টা ৪ মিনিটে একটি ছবি দিয়ে ফারিয়া লিখেছেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ বিস্তারিত পড়ুন...