শুভ সকাল। আজ শনিবার। গতকাল শুক্রবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচটি খবর ও বিশ্লেষণ।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার ঘটনার একটি বর্ণনা দিয়েছেন তাঁর সহকর্মী ও ঘটনার প্রত্যক্ষদর্শী আল মুজাহিদ। ঘটনার দিন গত বুধবার রাত সোয়া ১০টার দিকে তিনি গোলাম রব্বানির সঙ্গে উপজেলার পাটহাটি মোড় দিয়ে বাড়িতে ফিরছিলেন। দুজনকে আলাদা দুটি মোটরসাইকেলে করে যেতে সিসিটিভির ফুটেজেও দেখা গেছে। বিস্তারিত পড়ুন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, ‘২০ ঘণ্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে মানুষ আমেরিকায় না গেলে কিচ্ছু আসে-যায় না। পৃথিবীতে আরও অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে; সেই মহাদেশে আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব।’ শেখ হাসিনা আরও বলেছেন, ‘যারা আমাদের ভিসা দেবে না, আমরা তাদের ওপর নির্ভরশীল থাকব না।’ স্পষ্টতই শেখ হাসিনার এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে। বিস্তারিত পড়ুন:
রাজধানীর মিরপুরে ফাস্টফুডের দোকানি হাফিজুল ইসলাম (২৭) হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর ৯৪ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত নেতা আমিনুল ইসলামের বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছে হাফিজুলের পরিবার। এদিকে এ ঘটনায় গ্রেপ্তার যুবলীগ কর্মী আসাদুজ্জামান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। বিস্তারিত পড়ুন:
এ রকম টেস্ট এর আগে বাংলাদেশ খেলেনি, খেলেনি আফগানিস্তানও। দুই দলের জন্যই বেশ ব্যতিক্রম এক টেস্ট। তা কোন কোন দিক দিয়ে ব্যতিক্রম মিরপুরের চলমান বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচটি? প্রশ্নের উত্তর ওই ‘চলমান’ শব্দটাকে ভাঙলেই পাবেন। তৃতীয় দিন পার করে টেস্ট গড়িয়েছে চতুর্থ দিনে। অথচ প্রথম দুটি দিন যেভাবে এগিয়েছে, চাইলেও এই টেস্টকে চতুর্থ দিনে নেওয়া সম্ভব বলেই তো মনে হচ্ছিল না দ্বিতীয় দিনের শেষে! বিস্তারিত পড়ুন:
৭২ পেরিয়ে ৭৩-এ পা দিলেন মিঠুন চক্রবর্তী। নানা চড়াই–উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন তিনি, হয়ে উঠেছেন ‘মহাগুরু’। ভক্তদের কাছে ডিসকো ড্যান্সার। জন্মদিনে থাকল তাঁর জীবনের অজানা কিছু কথা। বিস্তারিত পড়ুন: