সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৪ মে, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নারীবাস, সাইকেলসেবা, মনোরেল—ঢাকায় গণপরিবহনে আর কী কী নতুন আসছে

রাজধানীতে এলোমেলোভাবে বাস থামানোর কারণে অন্য যানবাহন চলাচলে তৈরি হয় প্রতিবন্ধকতা, সৃষ্টি হয় যানজটের
ফাইল ছবি: প্রথম আলো

রাজধানী ঢাকার গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এর মধ্যে আছে স্বল্প মেয়াদে নারীদের জন্য আলাদা বাসসেবা ও বাইসাইকেল রাইড শেয়ারিং, মধ্য মেয়াদে বাসরুট রেশনালাইজেশন, বিদ্যুৎ–চালিত বাস চালু এবং মেট্রোরেলের পাশাপাশি লাইট বা মনোরেল ব্যবস্থা গড়ে তোলা। বিস্তারিত পড়ুন...

আবার খুন-জখম-গুলি, বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীরা, বেশি ঘটছে ঢাকার কোথায়

২০০০ সালের ২৭ সেপ্টেম্বর। অপরাধজগৎ ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আদালত চত্বরে প্রকাশ্যে গুলি করে হত্যা করে তখনকার অপরাধজগতের অন্যতম আলোচিত সন্ত্রাসী হুমায়ুন কবীর ওরফে মুরগি মিলনকে। এরপর দীর্ঘ সময় পাল্টাপাল্টি খুন আর গোলাগুলিতে সরগরম ছিল রাজধানীর অপরাধজগৎ। বিস্তারিত পড়ুন...

নাহিদ ইসলামের বক্তব্য, ছাত্ররাজনীতিতে বুদ্ধিবৃত্তিক শূন্যতা ও নেতৃত্বের পুনর্গঠন

সংসদে নাহিদ ইসলাম

গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সরকারি দল ও বিরোধী দল উভয় পক্ষ থেকেই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিবাচক অবস্থান পাওয়া গেল। আরও নির্দিষ্ট করে বললে, শেষ দিনে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য সবার নজর কেড়েছে। বিস্তারিত পড়ুন...

পশ্চিমবঙ্গে মোদি না দিদি, উত্তেজনার ৯৬ ঘণ্টা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু পশ্চিমবঙ্গই নয়, চিটাগুড়ে মাছির আটকে পড়ার মতো এপার বাংলার দিকে আটকে রয়েছে বাংলাদেশের নজরও। সীমান্তপারে রাজনৈতিক পালাবদল ঘটলে দুই দেশের সম্পর্কের রসায়নে কী কী বদল ঘটতে পারে, সে চিন্তাও আচ্ছন্ন রেখেছে পদ্মাপারের মানুষকে। নইলে চার দিন ধরে ‘কী হতে চলেছে’, ‘কী হবে’—এই প্রশ্ন দূরাভাষে অবিরাম ভেসে আসত না। বিস্তারিত পড়ুন...

জার্মানিতে যুক্তরাষ্ট্রের সৈন্য কেন আছে, সরিয়ে নিলে কী হতে পারে

জার্মানির রামস্টেইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে চিকিৎসাকেন্দ্রিক এক মহড়ায় সামরিক সদস্যরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিতে মোতায়েন থাকা ৩৬ হাজার ৪০০ মার্কিন সেনাসদস্যের মধ্য থেকে ৫ হাজার সেনা সরিয়ে নিচ্ছেন। ইরানের চলমান যুদ্ধে তেহরানের কৌশলের কাছে যুক্তরাষ্ট্র হেরে গেছে এবং অপদস্থ হয়েছে বলে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্ৎসের মন্তব্যের কয়েক দিন পরই এই সিদ্ধান্ত জানান তিনি।
বিস্তারিত পড়ুন...