আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। আজ চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তামিম ইকবাল বিদায় জানিয়ে দিলেন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে। আজ এ-সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর প্রতিটিতেই পাঠকের আগ্রহ ছিল ব্যাপক। তামিমের অবসর নেওয়ার ঘটনার পাশাপাশি আজ ডেঙ্গু পরিস্থিতি, রাজনীতি, অর্থনীতি ও বিনোদনের নানা খবর প্রকাশিত হয়েছে। গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের তৎপরতাকে দলের গঠনতন্ত্র ও মূলনীতির পরিপন্থী বলে অভিযোগ করেছেন দলের একাংশের নেতারা। এ-সংক্রান্ত সংবাদটিতেও পাঠকের আগ্রহ লক্ষ করা গেছে।

সংবাদ সম্মেলনে অশ্রুসজল তামিম বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি।’ বিস্তারিত পড়ুন...
তাঁরা অভিযোগ করেন, রেজা কিবরিয়াকে বাদ দিয়ে কাউন্সিলের দিন নির্ধারণ করে পরিকল্পিতভাবে দলকে ভাঙনের দিকে নেওয়া হচ্ছে। আরও পড়ুন...
লুকাশেঙ্কো আরও বলেন, ‘নির্দিষ্টসংখ্যক (ভাগনার গ্রুপের) যোদ্ধাদের এখানে আশ্রয় দেওয়ার বিষয়ে আমি মোটেও ভীত বা শঙ্কিত নই। যদি এই গ্রুপটিকে সক্রিয় করার দরকার পড়ে, তবে আমরা শিগগিরই তা করব।’ বিস্তারিত পড়ুন...
তামিমের পরিবর্তে আফগানিস্তান সিরিজের শেষ দুই ওয়ানডেতে কে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন, সে ব্যাপারেও কিছু বলেননি জালাল ইউনুস। সে সিদ্ধান্ত কাল নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...
জিয়াউল রোশান এবং কলকাতার আদ্রিতের সঙ্গেও অভিনয় করেছেন। পূজা এখন পর্যন্ত যাঁদের সঙ্গেই অভিনয় করেছেন, সবাইকে নিয়ে প্রেমের গুঞ্জন উঠেছে। সবচেয়ে বেশি গুঞ্জন ছিল শাকিব খানকে নিয়ে। বিস্তারিত পড়ুন...