সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ আগস্ট, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হকসহ বেশ কয়েকজন আহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক
ছবি: প্রথম আলো

রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। বিস্তারিত পড়ুন...

লতিফ সিদ্দিকী বললেন, আদালতের প্রতি আস্থা নেই

আবদুল লতিফ সিদ্দিকীকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রিজন ভ্যানে আনা হয় আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মনজুরুল আলম পান্নাকে। ভ্যানটি হাজতখানার দিকে যায়। বিস্তারিত পড়ুন...

মাটিতে ফেলার পরে আমাকে বুট দিয়ে লাথি মেরেছে, পিটাইছে: বুয়েট শিক্ষার্থী রাফিদ

হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনরত এক প্রকৌশল শিক্ষার্থীর মুখ চেপে ধরা হয়েছে। ২৭ আগস্ট, ঢাকা

এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেছেন একজন পুলিশ সদস্য। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে থাকা ওই শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করতে পেরেছে প্রথম আলো। তাঁর নাম রাফিদ জামান খান। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের শিক্ষার্থী। পড়েন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষে। বিস্তারিত পড়ুন...

ডিআরইউতে আক্রান্তদেরই কেন গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করেছেন একদল ব্যক্তি। আজ বৃহস্পতিবার দুপুর ডিআরইউতে

পত্রপত্রিকা ও সামাজিক যোগযোগমাধ্যমে থাকা কিছু ভিডিও ক্লিপে স্পষ্ট দেখা যাচ্ছে, এই অনুষ্ঠান চলাকালে একদল মানুষ সেখানে গিয়ে হামলা করে, অতিথিদের শারীরিকভাবে লাঞ্ছিত করে, নানা ধরনের স্লোগান দেয়। প্রথম আলোর খবর বলছে, এসব যুবক নিজেদের ‘জুলাইয়ের যোদ্ধা’ দাবি করেছে। অন্যান্য পত্রপত্রিকায় তাদের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী হিসেবেও বলা হয়েছে। বিস্তারিত পড়ুন...

পরীমনির নতুন প্রেম? প্রেমিক কে

পরীমনি

আগস্টের শেষ সপ্তাহে এসে যেন প্রেমের গুঞ্জন উসকে দিলেন পরীমনি। সানগ্লাস পরিহিত একটি স্থিরচিত্র ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখার পর এই গুঞ্জন ডালপালা মেলেছে। পরীমনি সানগ্লাস পরা স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।’ বিস্তারিত পড়ুন...